নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া
ডি ভি সি সহ একাধিক জলাধারের ছাড়া জলে বানভাসি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তারি মধ্যে নিম্ন চাপের প্রকোপ কিছুতেই কমছে না। এমত অবস্থায় হাওড়া জেলার বিভিন্ন ব্লক পড়েছে বন্যার কবলে। এরই মধ্যে আমতা ও উদয়নারায়ণপুর ব্লক সাম্প্রতিক বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এলাকার একাধিক গ্রামের বহু মানুষ বন্যার জলে প্লাবিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যার জলের তলায় চলে গিয়েছে বিস্তীর্ণ চাষের জমি, পুকুর ডোবা, চাষীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্যজীবীরাও। জলের তলায় চলে গিয়েছে অসংখ্য ঘরবাড়ি।
আটকে রয়েছেন বহু মানুষ গবাদি পশু ও বন্যপ্রাণী। এরই মাঝে রয়েছে খাবার ও পানীয় জলের সমস্যা। এলাকাটি তে টিউবওয়েল বা নলবাহিত কল সবই চলে গিয়েছে জলের তলায়।
বন্যা কবলিত এলাকাগুলিতে পানীয় জল সরবরাহ করতে সদা তৎপর পি এইচ ই ডি বা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের হাওড়া ডিভিশন ও আইএসএ কুলটিকরী মাদারটেরেসা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আমতা ও উদয়নারায়নপুর ব্লকের আই এস এর প্রতিনিধিরা।
বন্যা কবলিত আমতা ও উদয়নারায়নপুর ব্লক এ মোবাইল ট্রিটমেন্ট ইউনিট এম টি ইউ পানীয় জলের ট্যাঙ্কার এর মাধ্যমে বন্যা দুর্গতদের মধ্যে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করতে নৌকা করে পৌঁছে যাচ্ছে দূর্গতদের কাছে আমতা ও উদয়নারায়নপুর ব্লকের আই এস এর প্রতিনিধিরা । শুধু তাই নয় মোবাইল পরীক্ষাগারের মাধ্যমে পানীয় জল পরীক্ষা করা হচ্ছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে।
নেতৃত্বে ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সৌরভ বসু ও সহকারী ইঞ্জিনিয়ার সহ আরো অন্যান্য।












