উলুবেড়িয়ায় বিষ্ফোরণ, জখম পাঁজজন,

উলুবেড়িয়ায় রহস্য বিস্ফোরণে জখম ৫ জন। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। স্থানীয় সুত্রে জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে উলুবেড়িয়া থানা এলাকার তপনা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামে একটি বাড়িতে বোমা বাঁধার সময় বিকট আওয়াজ করে বিস্ফোরণ হয় বলে স্থানীয় সুত্রে জানা যায়, এবং এই বিস্ফোরনে পরিত্যক্ত টালির চাল সম্পূর্ণ রূপে ক্ষতিগ্রস্ত হয় এবং মোট পাঁচ জন জখম হয় বলে জানা যায়।
স্থানীয় লোকজনের কাছ থেকে জখমদের নাম জানতে পারা গেছে যাদের নাম শেখ শামসুর ও তার ছেলে সেখ আরিফ এবং শেখ হালিম এছাড়াও সেখ ইনা,সেখ হাসান বলে দুজন নাবালক জখম হয়েছে বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এছাড়াও আরো বেশ কয়েকজন জখম হয়েছে। মঙ্গলবার বিকেলে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে টালির চালের টালি সব ছড়িয়ে ছিটিয়ে ছড়িয়ে পড়েছে,এবং আশপাশের বহু দুর এলাকা পর্যন্ত ব্যাপক আওয়াজ সৃষ্টি হয় বলে জানা যায়,এরপরই এলাকার লোকজন বিস্ফোরণ হয়েছে বুঝতে পেরে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। এলাকায় উত্তেজনা রয়েছে , এবং ঘটনাস্থলে রয়েছে উলুবেড়িয়া থানার পুলিশ। উল্লেখ্য বোমা বাঁধার সময় বিষ্ফোরণের ঘটনার পর আজ বুধবার ও আতঙ্ক উলুবেড়িয়া থানার তপনা অঞ্চলের ফতেপুর গ্রামে। গ্ৰামের মানুষের অভিযোগ তারা জানতেন না যে এই ধরনের কাজ এখানে চলে, তবে বাইরের অচেনা মানুষ মাঝে মাঝে যাতায়াত করতো,সুত্র মারফত জানা যায় এই ঘটনায় গুরুতর ভাবে জখম পাঁজজন, তবে তারা কোথায় ভর্তি আছেন তা তারা জানেন না। তবে এলাকার মানুষ খুবই আতঙ্কিত। উল্লেখ্য সেখ হালিমের আদি বাড়ি হীরাপুরে, এখানে মামার বাড়িতে প্রায় দশ বৎসর যাবৎ বসবাস করছেন। তবে এলাকার মানুষের অভিযোগ বোমা তৈরির মাষ্টার মাইন্ড হলো সেখ হালিম।
ঘটনা প্রসঙ্গ হালিমের স্ত্রী হাদিসা বেগম বলেন তিনি কিছুই জানেন না,পুলিশ ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করেন এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...