বন্যার কবলে একাধিক এলাকা

জলাধারের ছাড়া জলে বিস্তীর্ণ এলাকায় বন্যা, উদয়নারায়নপুর, পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে টানা কয়েকদিনের বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে এলাকায় ছিল জলমগ্ন তার উপর বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারনে নদীর জলস্তর প্রবল ভাবে বাড়ছে। হুগলি জেলার আরামবাগ ও খানাকুল সহ বেশকিছু এলাকায় বন্যার পরে হাওড়া জেলার উদয়নারায়নপুরের বিস্তীর্ণ এলাকায় এবং আমতা ২নং ব্লকের বিভিন্ন এলাকায় ব্যাপক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিভিন্ন জলাধার থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ার কারনে উদয়নারায়নপুরের বেশিরভাগ এলাকায় কোথায় এক কোমর আবার কোথাও এক গলা পর্যন্ত জলের তলায়। উদয়নারায়নপুর ডিহিভুরসুট রাজ্য সড়ক, উদয়নারায়নপুর কলেজ,হাসপাতাল,থানা , দোকান বাজার সবকিছুই এখন জলের তলায়। যত সময় যাচ্ছে জলের স্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং অপরদিকে জলাধার থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে যারফলে বন্যার পরিস্থিতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বিপর্যয় মোকাবিলা দপ্তর এন ডি আর এফের টিম এখন পর্যন্ত প্রায় ত্রিশ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়েছে এবং নিরলসভাবে কাজ করে চলেছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে হরিহরপুর,টোকাপুর,কুরচি সহ একাধিক গ্ৰাম।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...