জামায়াতের মাসব্যাপী প্রচারাভিযান

নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া জামায়াতে ইসলামী হিন্দ হাওড়া জেলা শাখার উদ্যোগে সারা মাসব্যাপী প্রচারাভিযান করলো । সেপ্টেম্বর ২০২৪, ১থেকে ৩০তারিখ পর্যন্ত এই প্রচারাভিযান চলছে, প্রচারাভিযানের বিষয় "নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি"। এই প্রচারাভিযান উপলক্ষে জামায়াত ইসলামী হিন্দের ছাত্র,যুব মহিলা,সহ বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে সারা মাসব্যাপী নানান অনুষ্ঠানের মাধ্যমে এই প্রচারাভিযান চালানো হয়। রবিবার জামায়াত ইসলামী হিন্দের জেলা অফিস নিমদিঘীর সোসাইটি আফলিফ্টমেন্ত সেন্টারে এক মনোজ্ঞ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়,আলোচ্য বিষয় ছিল "বিপর্যষ্ত নৈতিকতা উত্তরের উপায়"।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ জামায়াত ইসলামী হিন্দের রাজ্য সভাপতি ডঃ মসিউর রহমান, তিনি তার মুল্যবান বক্তব্যে বলেন প্রাচীন যুগে ছিল ক্রীতদাস প্রথা সহ নানান অমানবিকতা, কিন্তু বর্তমানে আধুনিক যুগে আজ আমরা নীতি নৈতিকতার মান আমরা সবকিছুই আস্তে আস্তে হারিয়ে ফেলেছি এবং ক্রমাগত প্রাচীন যুগের পথে ফিরে যেতে চলেছি, আমরা ক্রমাগত নীতি নৈতিকতা যাতে সকল মানব জাতির মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ফিরে আসে তার জন্য এই প্রচারাভিযান।
স্বামী অনাহতনন্দ মহারাজ বলেন নৈতিকতার বোধ,বা মানবিক মূল্যবোধ আমাদের প্রতিটি মানুষের মধ্যে আছে কিন্তু আমরা কার্যকর করতে পারিনি। পশ্চিমবঙ্গ জামায়াতের দাওয়াত বিভাগের সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলিমুদ্দিন তিনি বলেন সমাজের প্রতিটি মানুষ মানুষের ব্যবহারে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে একটাই কারণ নৈতিকতার অবক্ষয়। তিনি আরো বলেন আমরা প্রতিটি মানুষের কাছে মানবিক মূল্যবোধ ও নৈতিকতার মান ফিরিয়ে আনার জন্য আহ্বান জানান। জেলা জামায়াতের সভাপতি ডাঃ নুর আহমেদ মোল্লা ও বক্তব্য রাখেন। আলোচনায় অংশগ্রহণ করে বিশিষ্ট সমাজসেবী প্রদীপ চক্রবর্তী বলেন ধর্মের জায়গায় রাজনৈতিক প্রবেশ বন্ধ করতে হবে এবং তবেই আমাদের মধ্যে নৈতিকতা আসবে। যুগে যুগে মহাপুরুষের জন্ম হয়েছে এবং তারা প্রত্যেকেই মানবতার জন্য প্রচার করে গেছেন, কিন্তু আজ নৈতিকতার অবক্ষয় শুরু হয়েছে বলে বক্তব্যে বলেন বদরুদ্দোজা মোল্লা।
নৈতিকতার উপর ভিত্তি করে আবৃত্তি করেন শ্রীমতী রত্মা কয়াল, বক্তব্য রাখেন সমীর কুমার মন্ডল, স্বরচিত কবিতা পাঠ করেন জুবায়ের আহসান, কবিতা বলেন কবি কৌশিক গৌতম প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...