বৃহস্পতিবার শিক্ষক দিবস পালিত হলো শ্যামপুর দ্বারকানাথ বালিকা বিদ্যামন্দিরে।
বৃহস্পতিবার ৫ই সেপ্টেম্বর প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বোপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন আর প্রয়াত রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে সারা দেশে পালিত হয় শিক্ষক দিবস।
এই উপলক্ষে বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন,প্রয়াত রাষ্ট্রপতি তথা শিক্ষাবিদ ডঃ সর্বোপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পস্তবক অর্পণ এবং একাধিক বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান, শিক্ষক দিবস সম্পর্কে আলোচনা, বৃক্ষরোপণ কর্মসূচি, আন্তর্জাতিক বর্জ্য নিঃসরণ ও পরিবেশ উপযুক্ত সমিতির উদ্যোগে পরিবেশ সচেতনতা মুলক পোষ্টার,ব্যানার নিয়ে ছাত্রীদের এলাকায় বর্ণাঢ্য রালী সহ নানান অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো শিক্ষক দিবস।
শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে, বর্জ্য পদার্থ থেকে পূনঃ ব্যবহার করে নানাবিধ জিনিস তৈরি করে বিদ্যালয়ের ছাত্রীরা উপস্থাপন করেন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন যে সাধন কুমার ঘোষ, তিনি বর্জ্য পদার্থ নিয়ে পূনরায় উপযোগী করুন নিয়ে আলোচনা করেন,, শ্যামপুর থানার ওসি কৌস্তব কুমার কর্মকার, শ্যামপুর ১নং ব্লকের বিডিও তন্ময় কার্যী,
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিল্পা ঘোষাল, শ্রীমতী প্রনতি ঘোষ,বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি কৌশিক পাল সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগন।

















