শিশুর প্রাণ বাঁচাতে রক্তদান করেন ভিন ধর্মের দুই যুবক

শিশুর ওটি হচ্ছে, রক্তের প্রয়োজন, মুসলিম শিশুর ফ্রাণ বাঁচাতে ছুটলেন দুই হিন্দু যুবক অমিত জানা , হাওড়া:
সোমবার দুপুর দেড়টার সময় হঠাৎ ফোন । পাঁচ বছরের এক শিশুর ওটি হচ্ছে । চার বোতল রক্ত চাই। দিন আনা দিন খাওয়া পরিবার অজানা শহরে এখন কোথায় যাবে ? ফোন আসার সঙ্গে সঙ্গে সমস্ত কাজ ফেলে হাওড়ার দুই বাসিন্দা ছুটলেন সেই বেসরকারী হাসপাতালে ।
রক্ত দিয়ে বাঁচালেন ওই শিশুকে। নাম রেহান শেখ। বয়স পাঁচ। বাড়ি নদীয়ায়। হাওড়ার আন্দুলে একটি সুপার স্পেশালিটি হাসপাতালে এখন ওটির পর ওই শিশু সুস্থ । রক্ত দিলেন হাওড়ার এডু স্বাস্থ্য মিশন ওয়েলফেয়ারের সম্পাদক রাজেশ কুমার রজক ও গুরুত্বপূর্ণ সদস্য অজয় সাউ। রাজেস কুমার রজক মঙ্গলবার বলেন সোমবার দুপুর দেড়টার সময় হঠাৎ ফোন আসে ওই শিশুর ওটি হচ্ছে । চার বোতল রক্তের প্রয়োজন । কোনও বিলম্ব না করে চলে যাই। হাসপাতাল কর্তৃপক্ষ জানান যে কোনও গ্রুপের রক্ত হলেই হবে। হাসপাতাল কর্তৃপক্ষ ওই শিশুর রক্তের গ্রুপের ব্যবস্থা করে দেবে। তিন জানান ওদের বাড়ির লোক দুজন ও আমরা দুজন রক্ত দিই। ওই শিশুর এখানে ওটি হল শিশু সাথী কার্ডে । ছ মাস আগেও ওই শিশুর একবার ওটি হয়েছিল । এখন সে অনেকটাই সুস্থ ।
প্রসঙ্গত ধর্ম নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়। কিন্তু এদিনের ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বাহক। কারন হিন্দুর রক্তে প্রাণ বাঁচলো ওই মুসলিম দিন আনা দিনখাওয়া পরিবারের শিশুর। রাজেসবাবু জানান এটা মানুষের একটি সামাজিক কর্তব্য ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...