বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এ্যাসোসিয়েশনের রক্তদান শিবির, শ্যামপুর

নিজস্ব প্রতিবেদক, প্রবল প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটার মধ্যে এলাকায় এ্যালোপ্যাথি ঔষধের খুচরা দোকান ও পাইকারি ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এ্যাসোসিয়েশনের শ্যামপুর জোনের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির।
বৃহস্পতিবার শ্যামপুরের একটি অনুষ্ঠান হলে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মোট ৫০জন রক্তদাতা রক্তদান করেন, কলকাতার ভরুখা ব্লাড ব্যাংকের পক্ষ হতে রক্ত সংগ্রহ করা হয়, রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির পক্ষ থেকে প্রদীপ সাউ, হাওড়া জেলা কমিটির কো অর্ডিনেটর মৃদুল ঘোষ, পার্থসারথি মন্ডল, রফিকুল সিপাহী, সংগঠনের শ্যামপুর জোনের সম্পাদক মনোজ কুমার পাল বলেন প্রাকৃতিক দুর্যোগের জন্য রক্তদাতার সংখ্যা কম হয়েছে বলে জানান,
আরো উপস্থিত ছিলেন জোনের সভাপতি জ্যোতির্ময় সাউ,সহ সভাপতি কঙ্কন রায়, কোষাধ্যক্ষ মহাবীর মন্ডল প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...