বিশ্বনবী দিবস উপলক্ষে একাধিক অনুষ্ঠান আশিকে রসুল আলমার্স সোসাইটির

নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া
বিশ্বনবী দিবস উপলক্ষে আশিকে রসুল আলমার্স সোসাইটির উলুবেড়িয়া শাখার উদ্যোগে উলুবেড়িয়ার জগদীশপুরে অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী একাধিক অনুষ্ঠান, সম্প্রীতির বার্তা, গোলাপ ফুল প্রদান,গুনিজন সংবর্ধনা, এবং রক্তদান শিবির। মঙ্গলবার দ্বিতীয় দিনে রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা সহ মোট ১৫০জন রক্তদাতা রক্তদান করেন,যার মধ্যে অধিকাংশই ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের। উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ হতে এবং সঞ্জীবন ব্লাড ব্যাংকের পক্ষ হতে রক্ত সংগ্ৰহ করা হয়। বিশ্বনবী দিবস উপলক্ষে গতকাল সোমবার ছিলো সম্প্রীতির জুলুশ ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ সহ পারস্পরিক ভাতৃত্বের বন্ধন গড়ে তোলা। আজকের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার জনাব মোকাররাম হোসেন, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু,সংস্থার উলুবেড়িয়া শাখার সভাপতি আতিয়ার রহমান ভান্ডারী, সন্ধ্যায় অনুষ্ঠিত হয় গুনিজন সংবর্ধনা, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস, তিনি উলুবেড়িয়া পৌরসভার পক্ষ হতে একটি অক্সিজেন সিলিন্ডার দান করেন এবং আগামী দিনে সংস্থাকে উলুবেড়িয়া পৌরসভার পক্ষ হতে এ্যাম্বুলেন্স দেওয়ার কথা ঘোষণা করেন, আরো উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান সেখ ইনামুল রহমান, চেয়ারম্যান ইন কাউন্সিল সেখ আকবর আলি, পৌর পিতা অসীরঞ্জন অধিকারী,
সম্পাদক সেখ মেহেতাব উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী রেজাউল করিম, উলুবেড়িয়া পৌরসভার পৌর পিতা সেখ হাসিবুর রহমান,সেখ সামির উদ্দিন,মাফুজ আলম ভান্ডারী, সাদ্দাম জমাদার, বিশিষ্ট শিক্ষক সেখ আজিজুর রহমান সহ আরো অনেকে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...