প্রাচীন পূজা

২০০০ বছরেরও প্রাচীন পঞ্চকোট রাজবংশের দুর্গা পুজো শুরু হয়ে গেলো
পুরুলিয়া: প্রায় ২০০০ বছরেরও প্রাচীন পঞ্চকোট রাজবংশের দুর্গা পুজো শুরু হয়ে গেলো আজ থেকেই। রাজবংশের প্রথা মেনে পুরুলিয়ার কাশীপুরের দেবী বাড়িতে শুরু হলো দুর্গা পুজো। এখানে মা পূজিতা হোন রাজরাজেশ্বরী রূপে। কথিত রয়েছে রামচন্দ্র রাবণ বধের জন্য যে ১৬ দিনব্যাপী পুজো করেছিলেন সেই ধারা মেনেই এখানে ১৬ দিন ধরে মা পূজিতা হোন। সেই কারণে এই পুজোকে ষোড়শো কল্পের পূজোও বলা হয়। ষোড়শো কল্পের ষোড়শী রূপে পূজিত এখন মা এখানে। এখানে আজও বলি প্রথা রয়েছে। যদিও পুজোর আর এখন তেমন জৌলুস নেই। তবে সাবেকিয়ানা আর ঐতিহ্য আজও বর্তমান রয়েছে এই পঞ্চকোট রাজবংশের রাজরাজেশ্বরী পুজোয়। যার মাহাত্ম্য এখনো বয়ে বেড়ায় কাশীপুর। পুজোর দিনে রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো রাজরাজেশ্বরী দেবীর পুজো অর্থাৎ বোধন। চতুর্ভুজা অষ্টধাতুর মূর্তির সামনে ঘট স্থাপন করে পুজো করা হয়।"
এই বিষয়ে রাজ পরিবারের তরফে সোমেশ্বর লাল সিং দেও বলেন, "জিতাষ্টমীর পরের দিন থেকে এখানে পুজো শুরু হয়। দেবী দুর্গা এখানে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন। চতুর্ভুজা অষ্টধাতুর মূর্তির সামনে ঘট স্থাপন করে পুজো করা হয়।" জানা গিয়েছে, আজ থেকে প্রায় দু'হাজার বছর আগে দামোদর শেখর সিং দেও চাকলা পঞ্চকোট রাজত্ব স্থাপন করেন । সেই দিন থেকে তিনি এই দুর্গাপূজার শুরু করেন । দামোদর শেখরের নাম অনুযায়ী অধিষ্ঠাত্রী দেবী শেখর বাসিনী হিসেবে পূজিতা হয়ে আসছেন। বিরাচারী তন্ত্র মতে এখানে দেবীর পুজো হয। রয়েছে বলি প্রথা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...