সোমবার সকালে আগুন লাগার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো হাওড়ার বাগনানে। স্থানীয় সূত্রে জানা সোমবার আনুমানিক সকাল ছয়টা নাগাদ বাগনান স্টেশন রোডে অবস্থিত একটি জুয়েলারি ওয়ার্কশপে আগুন দেখতে পায় স্থানীয়রা। ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
এদিকে স্থানীয় বাসিন্দারা ওই জুয়েলারি ওয়ার্কশপ থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখে খবর দেয় দমকলে, এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন।
দমকল কর্মীদের প্রায় দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়। তবে কিভাবে এই আগুন লাগলো তার প্রকৃত কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জুয়েলারি ওয়ার্কশপে থাকা কোন কিছু থেকে লেগেছে এই আগুন।






