রবিবার বন্যার্তদের ত্রাণ বিতরণ করলো হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে।
ডিভিসির ছাড়া জলে ব্যাপকভাবে বন্যা দেখা দিয়েছে আমতা উদয়নারায়নপুরের বিস্তীর্ণ এলাকা।
আমতার ভাটোরা বন্যা জলে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে বন্যার্তদের সাহায্যের জন্য রবিবার উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুকান্ত পাল ,হাওড়া জেলা গ্রামীন যুব সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায় ,উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সেলিম মোল্লা প্রমুখ।










