বৃহস্পতিবার ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস,প্রয়াত রাষ্ট্রপতি বিখ্যাত শিক্ষাবিদ ডঃ সর্বোপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন,এই উপলক্ষে সারা দেশে পালিত হলো শিক্ষক দিবস।
সাংস্কৃতিক সংগঠন দ্বান্দ্বিকের উদ্যোগে উলুবেড়িয়ায় একটি বেসরকারি বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো শিক্ষক দিবস,
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা, এবং আলোচনা অনুষ্ঠিত হয়,আলোচ্য বিষয় ছিল "শিশু শিক্ষার গোড়ার কথা" । আলোচনায় অংশগ্রহণ করেন বিখ্যাত গবেষক ডঃ অদিতি ভট্টাচার্য, তিনি শিশুদের শিক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আরো উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড: আক্রম হোসেন, বিখ্যাত চিত্রশিল্পী তপন কুমার সেন, প্রখ্যাত ইতিহাসবিদ মহ:আব্দুল্লা,
অধ্যাপক সিরাজ মল্লিক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট সমাজসেবী মামুন আক্তার, প্রদীপ কুমার জানা প্রমুখ।












