উদয়নারায়নপুরে কংগ্রেসের ত্রাণ বিতরণ

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে এবং উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা যুব কংগ্রেস সভাপতি প্রলয় মণ্ডলের নেতৃত্বে বন‍্যাকবলিত উদয়নারায়ণপুরের পাঁচারুলে ত্রাণ বন্টন করা হয়। স্থানীয়ক্ষেত্রে জাতীয় কংগ্রেস নেতা সুকান্ত ভট্টাচার্য্য ত্রাণবন্টনের তদারকি করেন। প্রায় দুইশতাধিক বন‍্যার্তকে ত‍্যাণ দেওয়া হয়। ত্রাণবন্টনের দলটিতে ছিলেন মহিলা কংগ্রেস নেত্রী মন্দিরা চক্রবর্তী ও রীনা মণ্ডল, গান্ধীবাদী শিক্ষাবিদ কংগ্রেস নেতা অধ‍্যাপক রিভু সান‍্যাল, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র কিষাণ কংগ্রেস চেয়ারম‍্যান গোলাম রসুল মোড়ল এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সদস‍্য বিশ্বজিৎ মেউর প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...