মিড ডে মিলে অনিয়ম, সাংবাদিকের সঙ্গে দূর্ব্যবহার প্রধান শিক্ষিকার, শ্যামপুর

সাংবাদিক দেখে রনংদেহী মেজাজে তেড়ে আসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা। প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের মিড ডে মিল সঠিকভাবে চলছে না। যারফলে ছাত্রছাত্রীরা সঠিকভাবে মিড ডে মিল পাচ্ছে না বলে অভিভাবকদের কাছ থেকে এই অভিযোগ পেয়ে খবর করতে গিয়ে খোদ প্রধান শিক্ষিকার দুর্ব্যবহারের শিকার খোদ সংবাদ মাধ্যম।
এই ধরনের চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুর থানা এলাকার শ্যামপুর দুই ব্লকের শ্যামপুর উত্তর চক্রের পিপুল্যান প্রাইমারি স্কুলে। জানা গিয়েছে এই স্কুলে প্রায় ১৭০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। স্থানীয় অভিভাবকদের পক্ষ হতে কিন্তু বেশ কিছুদিন ধরেই ওই স্কুলে মিড ডে মিল নিয়ে অব্যবস্থার অভিযোগ উঠছিল স্কুলের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য কর্তৃপক্ষের বিরুদ্ধে। বুধবার দুপুরে ওই ইস্কুলের মিড ডে মিল ব্যবস্থা কেমন চলছে তা দেখতে গেলে স্কুলের প্রধান শিক্ষিকা পূর্ণিমা মান্না ছবি তুলতে বাধা দেন এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে যথেচ্ছভাবে দুর্ব্যবহার করেন । যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন মহলে।
এ বিষয়ে স্থানীয় আমড়দহ পঞ্চায়েতের শিক্ষাবন্ধু শঙ্কর দাস কে ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিয়ে বলেন মৌখিকভাবে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনেকেই অভিযোগ জানান এবং বিষয়টি নিয়ে তিনি প্রধান শিক্ষিকাকে বারবার অবগত করানো , কিন্তু কোনো কথায় তিনি কর্ণপাত করেনি,বিষয়টি নিয়ে যোগাযোগ করলে শ্যামপুর ২ ব্লকের বিডিও সঞ্জু গুহ মজুমদার জানান,"ওই স্কুলের মিড ডে মিল সংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ পেলে তা সরেজমিনে খতিয়ে দেখে প্রয়োজন হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।" শ্যামপুর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শিকা মধুরিমা দাস বলেন আমরা মৌখিকভাবে অভিযোগ পেয়েছি কিন্তু কোনো লিখিত অভিযোগ এখনও পর্যন্ত পাইনি। তবে আপাতত ভাবে বিদ্যালয়ের মিড ডে মিল যাতে সুষ্ঠুভাবে চলে তার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কাছ থেকে মিড ডে মিলের দায়িত্ব অপর একজন সহ শিক্ষিকাকে দেওয়া হয়েছে পরবর্তীতে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতিতে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...