তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান, সিজবেড়িয়া

রবিবার উলুবেড়িয়া পৌরসভার ১৭নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সিজবেড়িয়া নারিকেল তলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। ১৩জন মহিলা সহ মোট ৫৪জন রক্তদাতা রক্তদান করেন, উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতাল ব্লাড ব্যাংকের পক্ষ থেকে রক্ত সংগ্রহ করা হয়।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস, উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান, চেয়ারম্যান ইন কাউন্সিল সেখ আকবর আলি,পৌরপিতা হাসিবুর রহমান,পৌরপিতা মইনুদ্দিন মিদ্দে,সেখ আকবর,চন্দন চক্রবর্তী, অপর্ণা গাঙ্গুলি, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ১৭নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি মিজানুর লষ্কর প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...