কয়েকদিনের টানা বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে এলাকায় ছিল জলমগ্ন তার উপর বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারনে নদীর জলস্তর প্রবল ভাবে বাড়ছে। হুগলি জেলার আরামবাগ ও খানাকুল সহ বেশকিছু এলাকায় বন্যার পরে হাওড়া জেলার আমতা ২নং ব্লকের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডি ভি সির ছাড়া জলে মুন্ডেশ্বরী নদীর জল ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে এলাকায় জল ঢুকতে শুরু করেছে হাওড়া ভাটোরা এবং ঘোড়াবেড়িয়া-চিতনান-এই দুই পঞ্চায়েতের একাধিক এলাকায়। এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। জরুরী ভিত্তিতে দুটি গ্রাম পঞ্চায়েতে কন্ট্রোল রুম খোলা হয়েছে ।
ভাটোরা ও ঘোড়াবেড়িয়া এলাকার একাধিক রাস্তা প্লাবিত, ক্রমাগত জল স্তর বৃদ্ধি পাওয়ার ফলে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করে চলেছে। এদিকে আমতার বিধায়ক সুকান্ত পাল বন্যা পরিস্থিতির বিষয়ে জানতে একটি ফোন নং সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেছেন।
ঘটনাস্থলে যান রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত মন্ত্রী পুলক রায়, জেলা শাসক পি দীপপ্রীয়া পীর, হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য, উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা, আমতার বিধায়ক সুকান্ত পাল, হাওড়া গ্ৰামীন পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া সহ সেচ দপ্তরের আধিকারিকগন সহএকাধিক প্রশাসনিক কর্মকর্তা এবং জরুরি বৈঠক করেন।















