নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
দেবী দূর্গা সেখানে ভারত মাতারূপি। স্বাধীনতার আগে সেখানে বিপ্লবীরা ভারত মাতার পুজো করতো। তারপর অনেক সময় চলে গিয়েছে । ফাঁকা মাঠ ও বন জঙ্গলের বুকে গজিয়ে ওঠেছে ইমারত। কিন্তু বদলায়নি এই পুজোর রীতিনীতি ।
আজও প্রতিবছর দূর্গা পুজোর সময় সেখানে দেবীদূর্গা ভারত মাতা রূপে পূজিতা হন। রবিবার হাওড়ার শিবপুরের ন নম্বর ওয়ার্ডে সেই ভারত মাতা সংঘের খুঁটি পূজোর শুভ সূচনা হল।
সূচনা করলেন দাসনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক জনাব আবু হাসান, সংঘের সম্পাদক সৌম্য ঘোষ, সংঘের সহসভাপতি বিপ্লব দে, সংঘের সংস্কৃতিক উপদেষ্টা রূপায়ণ গাঙ্গুলি ও সংঘ সভাপতি অসিত টাট ।
১০১ তম বর্ষের খুঁটি পুজো ধুমধাম করে পালন করা হল রবিবার । এই পুজোর উদ্বোধন হবে চতুর্থীতে।






