"নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি" ক্যাম্পেইন উপলক্ষে ১২ সেপ্টেম্বর সকাল ৯.৩০ টা থেকে ১১.৪০ মিনিট পর্যন্ত বাউড়িয়া অঞ্চলের উদ্যোগে এক ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয় চেঙ্গাইল বেলাল মসজিদে।
উক্ত সভা কুরআন তিলাওয়াত এর মাধ্যমে আরম্ভ হয়। আঃ নাযিম সেখ নেহায়েত আলি প্রারম্ভিক বক্তব্য পেশ করেন। পরে জেলার সমাজ সেবা বিভাগের দায়িত্ব শীল ডাঃ হায়দার আলী, রাজ্যের বিভাগীয় দায়িত্ব শীল সেখ আলিমুদ্দিন সাহেব,
প্রাক্তন জেলা নাযিম জনাব সেখ হেদায়েত আলি সাহেব এবং পরিশেষে মৌলানা মোজাফ্ফর রহমান সাহেব ( সভাপতি, মজলিসুল উলামা ও আইম্মা) নিজ নিজ বক্তব্যে খয়রা উম্মাহর দায়িত্ব পালন করার আহ্বান জানান। কয়েক জন ইমাম ও আলিম জামা'আতের এই উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন।
উক্ত সভায় প্রায় ৪০ জন মসজিদের ইমাম ও দায়িত্ব শীল উপস্থিত ছিলেন। সভাটি সুচারু রূপে পরিচালনা করেন রূকুনে জামা'আত জনাব মুস্তাকীম কাজী।







