নির্বাচিত হলেন পঞ্চায়েত প্রধান, উলুবেড়িয়া

নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া
বুধবার উলুবেড়িয়া ১নং ব্লকের হাটগাছা ১নং পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হলেন প্রসেনজিৎ দাস, উল্লেখ্য গত প্রায় একমাস আগে হাটগাছা ১নং পঞ্চায়েতের প্রধান শিবানী মন্ডল পদত্যাগ করেন যারফলে প্রধান পদে ফাঁকা ছিল। বুধবার কোনো ভোটাভুটি ছাড়াই প্রধান হিসেবে নির্বাচিত হলেন প্রসেনজিৎ দাস।
উল্লেখ্য উলুবেড়িয়া ১নং ব্লকের ২০২৩এ পঞ্চায়েত নির্বাচনে মোট ১৬টি সীটের মধ্যে তৃণমূল কংগ্রেস ৯টি, বিজেপি ৬টি ও সিপিএম ১টি সীটে জয়লাভ করেন এবং স্থানীয় খোড়িয়া ময়নাপুর হাইস্কুলের শিক্ষিকা শিবানী মন্ডল প্রধান হিসেবে নির্বাচিত হন, পরবর্তীতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়িত্ব নেওয়ার কারণে প্রধান পদে থেকে পদত্যাগ করেন।
বুধবার হাটগাছা ১নং পঞ্চায়েত অফিসে প্রধান নির্বাচিত হবার কথা থাকলেও নির্বাচিত ১৬জনের মধ্যে ১৩জন সদস্য সদস্যা উপস্থিত ছিলেন, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের ৯জন এবং বিজেপির ৪জন।
প্রধান হিসেবে তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রসেনজিৎ দাসের নাম প্রস্তাব করা হয় এবং কেউ বিরোধীতা না করার ফলে সর্বসম্মতিক্রমে প্রধান হিসেবে প্রসেনজিৎ দাসের নাম গৃহীত হয়, উপপ্রধান হিসেবে আছেন রহিমা বেগম।
বুধবার হাটগাছা ১নং পঞ্চায়েতের প্রধান নির্বাচনে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক। পঞ্চায়েতের বাইরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত মন্ত্রী পুলক রায়,হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মন্ডল, উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক, উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস ,উপপৌরপ্রধান সেখ ইনামুল রহমান, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায়,শঙ্কর মহল প্রমুখ।
প্রধান হিসেবে নির্বাচিত হবার পর নবনির্বাচিত প্রধানকে সকলের সঙ্গে মিলেমিশে একাকার উন্নয়নের কাজের পরামর্শ দেন রাজ্যের মন্ত্রী পুলক রায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...