বেসরকারি হাসপাতালের বর্ষপূর্তিতে রক্তদান, উলুবেড়িয়া

প্রথম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা।
রবিবার ছিল উলুবেড়িয়ার একটি বেসরকারি হাসপাতাল পি পি হাসপাতালের ছিল প্রথম বর্ষপূর্তি, এই উপলক্ষে ছিল স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির, রক্তদান শিবিরে ১২জন মহিলা সহ মোট ৩০জন রক্তদাতা রক্তদান করেন। উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকের পক্ষ হতে রক্ত সংগ্রহ করা হয়।
উল্লেখ্য পি পি হাসপাতালের এক বৎসরের বয়সের মধ্যেই উলুবেড়িয়ায় এক জনপ্রিয়তা অর্জন করেছে, আরো উল্লেখ যে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প সম্পুর্ন বিনামূল্যে পরিষেবা দেওয়া হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ অজয় কুমার মন্ডল, উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেখ মুরাদ আলী বিশিষ্ট সমাজসেবী সেলিম মোল্লা,নারায়নী হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সন্দীপন কর্মকার, ডাঃ এম ডি সাবির, অসীম দয়ালু(সাগর)সেখ সানোয়ার,সেখ আজাদ প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...