ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন বালিচাতুরি ইউনিট এর পক্ষ থেকে কোলিয়া মোড় ম্যারেজ হলে রক্তদান শিবির ও কোলিয়া বাজার মোড়ে সংবর্ধনা সভা হয়।
সভায় সঞ্চালনা করেন মিজানুর রহমান সেখ, বক্তব্য রাখেন গন আন্দোলনের নেতা উত্তম রায় চৌধুরী, কালিপদ দত্ত, জুলফিকার মোল্লা প্রমুখ।
যুব ফেডারেশন সম্সভাপতি মিজানুর রহমান সেখ সম্পাদক বাপ্পাদিত্য মাইতি, সঞ্চয়ন কয়াল, অমিত মন্ডপ, দীপঙ্কর দাস, সুদীপ্ত সাউটিয়া সহ নেতৃত্ব গন সাতাশ জন কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছেন।
দশ জন মহিলা সহ মোট চৌত্রিশ জন রক্ত দিয়েছেন। উল্লেখ যোগ্য মহিলারা রক্তদান করে উৎসাহ দিয়েছেন।



