সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মন্তব্যের প্রতিবাদ,আই এস এফের

রাজ্যের একাধিক ঘটনা ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ি বিভিন্ন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আই এস এফের প্রেস রিলিজ। অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট (আইএসএফ) সমাজ পরিবর্তন করার লড়াইয়ে নেমেছে। সাংবিধানিক অধিকার, সামাজিক ন্যায়, আত্মমর্যাদার লড়াই করতে দল দৃঢ়প্রতিজ্ঞ। সুতরাং রাজ্যে এই মুহূর্তে আর জি কর হাসপাতাল কাণ্ড নিয়ে যে উত্তাল আন্দোলন চলছে, আইএসএফ তাতে সামিল হয়েছে।
একটি ভিডিও তে দেখছি, যার সত্যতা আমরা যাচাই করিনি, সেখানে একজন নাবালিকাকে উদ্দেশ্য করে আপত্তিকর ও অবাঞ্ছিত মন্তব্য করেছেন যেটা তীব্র নিন্দনীয় ও ন্যাক্কারজনক। আমাদের কোন সমর্থক যদি এই অবাঞ্ছিত মন্তব্য করে থাকেন সেটা দলের বক্তব্য নয়। এটা সুষ্পষ্টভাবে বলতে চাই, এই বক্তব্য দল কোনমতেই প্রশ্রয় দেয় না, কোনদিন দেবেও না। এই বিষয়ে পার্টির মনোভাব হল "শূন্য সহনশীলতা"- zero tolerance; যেটা পার্টির প্রত্যেক স্তরের নেতৃত্ব পর্যন্ত প্রযোজ্য। আইএসএফ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি পার্টির সমস্ত সদস্য, কর্মী, দরদীদের কাছে কোনরকম অশালীন, অবাঞ্ছিত, আক্রোশ-জনিত মন্তব্য থেকে বিরত থাকতে আর্জি জানাচ্ছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...