পরিযায়ী শ্রমিকের মৃত্যু, পরিবারের পাশে প্রশাসন ও পুলিশ





মালদা ;২২আগস্ট;অসুস্থ হয়ে এক শ্রমিকের মৃত্যুতে এক নাবালককে নিয়ে চিন্তায় পড়েছিলেন স্ত্রী।স্বামীর শ্রাদ্ধের খরচ জোগাড় করতে দরে দরে ঘুরছিলেন স্ত্রী।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ভিঙ্গল গ্রামের বাসিন্দা দিনমজুর নন্দুদাস।তার পরিবারে রয়েছে স্ত্রী ও এক ছেলে।কয়েক মাস আগে নন্দু দাস অসুস্থ হয়ে পরেন।টাকার অভাবে চিকিৎসা না করতে  পারায় সোমবার দিন নন্দু দাসের মৃত্যু হয়।বাড়ির একমাত্র উপার্জনকারীর মৃত্যু হওয়ায় কিভাবে সংসার চলবে ও ছেলেকে দু বেলা খাওয়ার জোগাড় করবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন তার স্ত্রী।ও স্বামীর শ্রাদ্ধ করতে পারছিলেন না।সামাজিক মাধ্যমে সেই খবর জানতে পেরেই চাঁচলের মহকুমা শাসক সৌভিক মুখার্জি নির্দেশে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও সৌমেন মন্ডল পরিবারটির হাতে শাড়ি,ধুতি,কম্বল, চাল, সহ আর্থিক সহযোগিতা করলেন।অন্যদিকে সেই খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার তিনিও আর্থিক সাহায্য করেন।

চাঁচলের মহকুমা শাসক সৌভিক মুখার্জি বলেন,পরিবারটি যেন আরো সরকারি সুবিধা পাই। প্রশাসনের তরফে দেখা হবে।ও তার স্ত্রীর বিধবা ভাতা করে দেওয়ার আশ্বাস দেন মহাকুমা শাসক।

আইসি মনোজিৎ সরকার বলেন,পরিবারটি অতি দরিদ্র। আমরা সবসময়ই পাশে রয়েছি।

স্থানীয় বাসিন্দা অমিত দাস বলেন,পরিবারটি খুব অসহায়। বাড়ির একমাত্র উপার্জনকারী ছিল নন্দ।শারীরিক অসুস্থতার জন্য গত সোমবার তার মৃত্যু হয়।সংসার চালাতে ওর স্বামীর শ্রাদ্ধ করতে হিমশিম খাচ্ছিলেন তার স্ত্রী।সেই খবর জানামাত্রই চাঁচলের মহাকুমা শাসক ব্লক প্রশাসনের তরফে সাহায্য করলেন।ও পাশাপাশি আমাদের হরিশ্চন্দ্রপুর থানার আইসি তিনিও আর্থিক সহযোগিতা করলেন।ধন্যবাদ জানাই মহকুমা শাসক ও আইসি কে।এভাবে পরিবারটির পাশে থাকার জন্য।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...