এলাকায় ছিল শীতলা পুজো। আর গ্রামের সেই পুজো উপলক্ষ্যে এলাকার বাড়ি গুলিতে ছিলো অরন্ধন পালন।
সাধারণত আগের দিন রাতে রান্না করা ভাত পান্তা হিসাবে খাওয়ার রীতি রয়েছে গ্রাম বাংলায়। আর বাড়িতে রান্না করা পান্তা ভাত খেয়ে অসুস্থ হয়ে পরলো নয় জন।
জানা গেছে শনিবার ঘটনাটি ঘটেছে আমতা - ২ নম্বর ব্লকের তাজপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব ঘাটকুল গ্রামে। পান্তা ভাত খেয়ে অসুস্থ হওয়া নয় জনকে স্থানীয়রা উদ্ধার করে চিকতসার জন্য নিয়ে যায় আমতা গ্রামীণ হাসপাতালে।
জানা গেছে অসুস্থরা প্রত্যেকে পায়খানা, বমির উপসর্গ নিয়ে ভর্তি হয় হাসপাতালে।
এদিকে ঘটনার খবর শুনেই শনিবার রাতে ওই এলাকায় যায় স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি এলাকার আসা কর্মীরা। কথা বলেন এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। রাতেই ওই এলাকায় যায় স্থানীয় তাজপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান গোলাম খান। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি অসুস্থদের চিকতসার ব্যাবস্থা করেন তিনি।
এদিকে রবিবার সকালে স্থানীয় তাজপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গোটা এলাকায় ছড়ানো হয় ব্লিচিং ও জীবাণুনাশক স্প্রে।
