বিদ্যালয়ে অনিয়মিত শিক্ষকদের উপস্থিতি,গাজোল, মালদা

মালদার গাজোলে শিক্ষক শিক্ষিকা আছেন ইস্কুলে কিন্তু স্কুলে আসার কোন সময় সীমা নেই শিক্ষকদের।


 পাঁচ জন শিক্ষক শিক্ষিকা আছেন ইস্কুলে । কিন্তু তারা কোনদিনই সঠিক সময় স্কুলে আসেন না। সেই স্কুল টি হল গাজোল ব্লকের পান্ডুয়া চক্রের দারা পুর প্রাথমিক বিদ্যালয়। যার ফলে লাটে ও  উঠেছে স্কুলের পড়াশোনা। গ্রামীন এলাকার মানুষদের কাছ থেকে এই অভিযোগ ভিত্তি পেয়ে এদিন হঠাৎ স্কুলে হাজির হয়ে যান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি বাসন্তী বর্মন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর পৌনে বারোটা নাগাদ আসেন একজন পার্শ্ব শিক্ষক।





 তার কিছুক্ষণ পর আসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। ঘটনা পান্ডুয়া চক্রের দারাপুর প্রাথমিক বিদ্যালয়।সভাপতিকে কাছে পেয়ে শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে ক্ষোভ  উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা। তাদের বক্তব্য - বছর ছয়েক ধরে স্কুলের বেহাল অবস্থা। শিক্ষক - শিক্ষিকারা কোনদিনই সঠিক সময়ে স্কুলে আসেন না। একসঙ্গে পাঁচ জনকে স্কুলে আসতে দেখা যায় না কোনদিনই।


 পালা করে স্কুল চালান এরা। স্কুলে লেখাপড়ার বালাই নেই। কোন রকমে মিড ডে মিল খাইয়ে ছুটি দিতে পারলে যেন বাঁচেন তারা। যার ফলে সরকারি স্কুলে ছেলেমেয়েদের পাঠান না অভিভাবকেরা। কষ্ট হলেও টাকা পয়সা খরচ করে বেসরকারি স্কুলে পড়াতে বাধ্য হচ্ছেন। স্কুলে যাতে ঠিকভাবে পড়াশোনা হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে গ্রামবাসীরা উপকৃত হবেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...