সিবিআই তদন্তের সমালোচনায় বিধায়ক, শ্যামপুর

সিবিআই এখন আর জি কর কান্ডের তদন্তের নামে কৃষ্ণের ভূমিকায় অভিনয় করে চলেছেন"বলে এক বক্তৃতায় বললেন শ্যামপুরের বর্ষীয়ান বিধায়ক কালীপদ মন্ডল।
শনিবার শ্যামপুরের আমড়দহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সীতাপুর বাজারে আর জি কর কান্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধিক্কার মিছিল শেষে এক বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি আরো বলেন দীর্ঘ কুড়ি দিন হয়ে গেল কিছুই করতে পারলোনা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা বলেন বিজেপি জল ঘোলা করে মাছ ধরার চেষ্টা করছে কিন্তু বাংলার সচেতন মানুষ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছে,অনুঊ আরো উপস্থিত ছিলেন শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৌমিতা দাস,
আমড়দহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল মন্ডল,আমড়দহ পঞ্চায়েতের প্রধান মৌসুমী মাইতি, উপপ্রধান জয়ন্ত পাত্র প্রমুখ।
অপরদিকে নাকোল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি। উপস্থিত ছিলেন নাকোল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ সারোয়ার উদ্দিন, প্রধান সদানন্দ দাস, শ্যামপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আব্দুল কাদের খান প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...