শার্টার কেটে চুরি, মালদার নারায়নপুর

flipkart delivery হাবের শাটার কেটে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে নিয়ে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের কাছে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ফ্লিপকার্ড ডেলিভারি হাবে | এই নিয়ে ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বুধবার সকালে | জানা গেছে পুরাতন মালদার বিএসএফ ক্যাম্পের কাছে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে রয়েছে একটি ফ্লিপকার্ড ডেলিভারি হাব | সেখানে ফ্লিপ কার্ডে অর্ডারের বিভিন্ন সামগ্রী মজুত রাখা হয় | প্রতিদিনের মতো রাত্রি পর্যন্ত কাজ হয় এবং কাজ সম্পন্ন করে অফিস বন্ধ করে কর্মীরা চলে যায় । বুধবার ভোর পাঁচটার দিকে ডেলিভারি হাবের কর্মীরা কাজে যোগ দিতে আসলে তারা অবাক হয়ে ওঠে কারণ ওই ফ্লিপকার্ট ডেলিভারি হাবের শাটার কাটা অবস্থায় রয়েছে এবং কলাপ্সেবল গেট ভাঙ্গা রয়েছে | এমনকি সিসি ক্যামেরা গুলো ভেঙে দেওয়া হয়েছে ,হাবের ভিতরে ঢুকে দেখা যায় flipkart এর বিভিন্ন জিনিসপত্র এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দামী দামী মোবাইল ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়েছে এমনকি ভেতরে থাকা লোহার ক্যাশ লকার উঠিয়ে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। এ ধরনের ভয়াবহ চুরির ঘটনায় স্তম্ভিত flipkart হাবের কর্মীরা। জানা গেছে এই ফ্লিপকার্ট হাবে এই নিয়ে তিনবার চুরির ঘটনা ঘটলো কিন্তু কোন সুরাহা হয়নি । প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীরা সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে চলে যায়। ফ্লিপকার্ট delivery হাবের টিম লিডার মৃগাঙ্ক শেখর মন্ডল কি জানান আসুন শুনি তার মুখ থেকে |

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...