আর জি কর কান্ডে বিজেপির বিক্ষোভ,বামনগোলা




বামনগোলা: 

আর জি কর কাণ্ডের দোষীদের ফাঁসির দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বামনগোলায়। উল্লেখ্য গোটা রাজ্যে তোলপাড় আরজিকোর কান্ড নিয়ে  ও বিজেপির রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হেনস্তার প্রতিবাদে বামনগোলা ব্লক ভারতের জনতা পার্টি থানা ঘেরাও কর্মসূচি। শুক্রবার দুপুর বেলা বামনগোলা বিজেপির পক্ষ থেকে বামন গোলা হাই স্কুল মাঠ থেকে একটি রেলি বের হয়, যা গোটা বামন গোলা বাজার পরিক্রমা করে বামন গোলা থানার সামনে এসে বিক্ষোভ দেখায় থাকেন বিজেপি কর্মীরা।




 সম্প্রতি আরজিকর কাণ্ড নিয়ে দশীদের ফাঁসি দাবিতে ও ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পুলিশ হেনস্তার প্রতিবাদ জানিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন থানা ঘেরাও কর্মসূচি করে বিজেপি। এদিন একই ইস্যুতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি করা হয়। 




তারি পাশাপাশি আরজিকোর কান্ড নিয়ে হবিবপুর বিধানসভার কনভেনার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি চাইছেন।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হবিবপুর বিধানসভার কনভেনার বিনা সরকার কীর্তনীয়া, মন্ডল সভাপতি সহ সর্বস্তরে কর্মীরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...