মালদা , ৬ আগষ্ট:-
মালদা তে বিদ্যুৎ বাঁচিয়েছে বজ্রপাত থেকে মতামত স্থানীয়দের।বজ্রপাতের ফলে একই পরিবারের চারজন অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও বাড়ির ইলেকট্রনিক সরঞ্জাম পুড়ে নষ্ট। মালদার মানিকচক ব্লকের চৌকি মিরদাদপুর অঞ্চলের সাহেবনগর দক্ষিণপাড়া
এলাকায় সোমবার দুপুর তিনটা নাগাদ বিকট শব্দ হয় ও বিদ্যুতের ঝলকানি দেখা যায়। মনে হয় যেন বোমা ফাটার আওয়াজ। সাহেবনগর এলাকাবাসিন্দা মনিরুল ইসলামের বাড়ির পাশে বজ্রপাত ঘটে।এতে মনিরুলের স্ত্রী রাসিকা বিবি(২৮) সহ তার তিন সন্তান অল্পের জন্য প্রাণে বাঁচেন। বজ্রপাতের বিকট শব্দে রাসিকা বিবি অজ্ঞান হয়ে পড়ে।গ্রামের প্রায় দশটি পরিবারের ইলেকট্রনিক যন্ত্রপাতি বজ্রপাতে নষ্ট।সব মিলিয়ে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক। সোমবার প্রায় তিনটা নাগাদ বজ্রপাতের ফলে এই ঘটনাটি ঘটে। টিভি, ফ্রিজ, সিলিং ফ্যান ও টেবিল ফ্যান, মোবাইল ফল নষ্ট হয়েছে।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা কাসিম আলী বলেন,' আজ তিনটা নাগাদ বোমা ফাটার মত বিকট আওয়াজ হয়। সঙ্গে চোখে ধাঁধা লাগানো আলোর ঝলকানি। একটু পরেই খবর পেলাম আমাদের এলাকার একটি বাড়ির পাশেবজ্রপাত হয়েছে। এতে বাড়ির মহিলা রাশিকা বিবি অজ্ঞান হয়ে পড়েছিলেন। মিটার সংলগ্ন বোর্ড বাড়ির বারান্দা থেকে আঙিনায় ভেঙে পড়েছিল। বাড়ির সমস্ত জিনিসপত্র পুরে নষ্ট হয়েছে। ওই বাড়িতে রসিকা বিবি সহ তিন কন্যা সন্তান ছিল। সকলেই অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে।'
স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান আনোয়ার আলী বলেন,' বিদ্যুৎ আজ বজ্রপাত থেকে বাঁচিয়ে দিল চারটি প্রাণকে। বিদ্যুৎ বজ্রপাতকে নিজের দিকে টেনে নেই। পাশে বিদ্যুতের তার গেছে। এর ফলে ওরা রক্ষা পেয়েছে। এলাকার প্রায় দশটি পরিবারের ইলেকট্রনিক্স সরঞ্জাম পুড়ে নষ্ট হয়েছে। সবমিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।'