ঐতিহাসিক ৯ ই আগষ্ট ২০২৪। আর সেই দিনটাও ছিলো ৯ ই আগষ্ট, তবে সালটা ছিলো ১৯৪২। তৎকালীন শোষক বা শাসক ছিলো বর্হিশত্রু বৃটিশ আর আজকের শোষক বা শাসক সেই বৃটিশদের তল্পিবাহক বা অনুসারী বিজেপি।
আজকের সভার মূল লক্ষ্য ছিলো দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে ও কর্মসংস্থানের দাবীতে। সভার আহ্বায়ক উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কিষাণ কংগ্রেস কমিটির সভাপতি গোলাম রসুল মোড়ল। সভায় বক্তব্য রাখেন অধ্যাপক রিভু সান্যাল, তাপস কোদালী প্রদেশ কংগ্রেস সদস্য, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী, জেবিপুর যুব কংগ্রেস সভাপতি জনাব আব্দুল মোকাদ্দেম, বর্ষিয়ান কংগ্রেস নেতা জনাব মোকলেসুর জামান।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র মহিলা কংগ্রেস সভাপতি মাননীয়া মন্দিরা চক্রবর্তী, উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা যুব কংগ্রেস সভাপতি প্রলয় মণ্ডল, সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মল্লিক, বহিরা অঞ্চল কংগ্রেস সভাপতি সুকুমার দাস, হাওড়া জেলা যুব কংগ্রেস সহঃ সভাপতি আশিক আলি শা, কংগ্রেস নেতা রাজেশ, জাহানদার আলি লস্কর, রফিক মল্লিক, অশোকদা প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন প্রদেশ কংগ্রেস সদস্য বিশ্বজিৎ ময়ূর।




