উলুবেড়িয়া নার্সিং হোম ওনার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের উদ্যোগে উলুবেড়িয়ায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।
রবিবার সকালে উলুবেড়িয়ার ৩৩টি নার্সিং হোমের পক্ষ থেকে এক প্রভাতফেরি শুরু হয় গঙ্গারামপুর মোড় থেকে শেষ হয় উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয় পর্যন্ত।
উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের পক্ষ হতে রক্ত সংগ্রহ করা হয়,মোট রক্তদাতার সংখ্যা ছিল ৯৮জন,এছাড়াও বসে আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আর জি করে নিহত ডাঃ এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান করা হয়।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস,উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান তিনি তার বক্তব্যে নার্সিং হোম এ্যাসোসিয়েশনের পক্ষ হতে ব্লাড ব্যাংক এবং পার্কিং জোন করার জন্য আহ্বান জানান এবং উলুবেড়িয়া পৌরসভা প্রয়োজনীয় জায়গা ও সহযোগিতা করবে বলে জানিয়েছেন।
আরো উপস্থিত ছিলেন পৌরপিতা হাসিবুর রহমান,সংগঠনের সম্পাদক ডাঃ আশুতোষ মন্ডল, সভাপতি ডাঃ সুশান্ত কুমার মাইতি, কোষাধ্যক্ষ সেখ মনিরুল ইসলাম,সেখ নকিবুদ্দিন ,দীপক কুমার দাস , ডাঃ শান্তি রঞ্জন গেল, ডাঃ সুমিত রঞ্জন, ডঃ আফতাব আহমেদ, বিশিষ্ট সমাজসেবী গৌতম বোস প্রমুখ।








