মিড ডে মিল কর্মী ইউনিয়নের সম্মেলন, উলুবেড়িয়া




রাজ্যের মিড ডে মিল কর্মীদের অবস্থা এক অসহনীয় অবস্থার সম্মুখীন। রাজ্যে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন বিদ্যালয়ে আড়াই লক্ষেরও বেশি মিড ডে মিলকর্মীরা রান্নার কাজ করেন। 





সম্প্রতি বেতন বেড়ে হয়েছে মাত্র ২০০০ টাকা। যাতে এই মূল্যবৃদ্ধির বাজারে একটি পুরো পরিবার তো দূরের কথা একজনের ও দুবেলা পেট ভরা খাবার যোগান দে ওয়া সম্ভব নয়। 





অর্থাৎ এই কর্মীরা বেঁচে থাকার মত ন্যূনতম মজুরি পায় না। যা পায় তাও আবার সময় মত পায়না। এই সামান্য টাকাও বছরে দেওয়া হয় ১০মাস । 





১২ মাসের দেওয়া হয় না।পেনশন, পি এফ, অবসরকালীন ভাতা প্রভৃতি কোনো রকম সামাজিক সুযোগ-সুবিধা নাই। ফলে কত মিড ডে মিল কর্মীর পরিবার না খেতে পেয়ে দুবেলা দুমুঠো খাবার পেট পুরে খেতে না পেয়ে অনাহারে অর্ধ হারে অর্ধনগ্ন হয়ে বিনা চিকিৎসায় দিনের পর দিন কাটাতে, দিন গুজরান করতে বাধ্য হচ্ছে।



উল্লেখ্য অন্যান্য রাজ্যে বারো মাসের বেতন সহ অন্যান্য সুযোগ-সুবিধা অনেক বেশি। 
এই প্রকল্পটি এই মিড ডে মিল প্রকল্পটি কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রয়াসে চলে। 
কেন্দ্র দেয় মাত্র ৬০০ টাকা। মিড ডে মিল প্রকল্পের নাম পরিবর্তন করে দেশের প্রধানমন্ত্রীর নামে পিএম পোষণ যোজনা করা হলেও মিড ডে মিল কর্মীদের বেতন সহ অন্যান্য বিষয় পরিবর্তন হয়নি এবং ছাত্র-ছাত্রীদের পুষ্টিকর খাবারের জন্য বরাদ্দ বৃদ্ধি এক পয়সাও হয়নি। বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগাম ছাড়া। এতৎ সত্বেও রাজ্য সরকার ২০১৩ সাল থেকে ১১ বছর পর বেতন বাড়িয়েছে মাত্র ৫০০ টাকা। 


দুঃখের বিষয় উৎসবের দিনে এই কর্মীদের বোনাস তো দূরের কথা পূজোর মাসের অর্থাৎ অক্টোবর মাসেতার মাইনেটুকুও দেয় না। উৎসবের দিনে সকল জনসাধারণ যখন কমবেশি আনন্দে মাতে তখন এই পরিবারগুলোকে বাস্তবে অনাহারে কাটাতে হয়। নিজের সন্তান গোটা পরিবারকে অর্ধাহারে রেখে এই কর্মীরা প্রচন্ড গরমের কাছে থেকে হাড়ভাঙ্গা পরিশ্রম করে রান্না করলেও এই খাবার থেকে তাদের খাওয়ার কোন অধিকার নেই। মিড ডে মিলকর্মীদের জন্য খাদ্যের বরাদ্দ নেই। একই দেশের মধ্যে গুটিকয়েক ব্যবসায়ীদের জন্য লক্ষ কোটি টাকা কর ছাড় ও ঋণ মুকুব করলেও হতদরিদ্র কোটি কোটি ছাত্র-ছাত্রীর আহারের জন্য, পুষ্টির জন্য কি রাজ্য কি কেন্দ্র কেই প্রয়োজনীয় বরাদ্দ বাড়াচ্ছে না। আমাদের রাজ্যে এই সামান্য দেড় হাজার টাকা বেতনে কাজ করতে হয় শুধু নয় এই কাজের জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে গোষ্ঠী গুলির সদস্য সংখ্যা দশ বা তারও বেশি হয় এই সামান্য টাকা তাদের ভাগাভাগি করে নিতে হয়। মাসে বাস্তবে আড়াইশো থেকে ৩০০ টাকা করে তারা পান। 
অমানুষিক অত্যাচারের চরম উদাহরণ। কোনরকম ছুটি নেই। রান্না করলেও আইনত খাওয়ার অধিকার নাই। সমস্ত অধিকার থেকে বঞ্চিত এই অর্ধাহারে কর্মীদের জীবন জীবিকার দুঃসহ যন্ত্রণা কষ্টের কথা জেনেও কেন্দ্র ও রাজ্য সরকারের পাষাণ হৃদয় গলছে না।




বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, প্রজেক্ট ডাইরেক্টর সহ সমস্ত স্তরের কর্তৃপক্ষ সকলেই মিড ডে মিল কর্মীদের উত্থাপিত দাবির যৌক্তিকতা  স্বীকার করে নিলেও দাবি পূরণের কোন ব্যবস্থা গ্রহণ করেননি উল্টে বরং কেন্দ্রীয় সরকার তার বাজেটে বারবার প্রকল্পের বরাদ্দ কমিয়ে যাচ্ছে এবং প্রকল্পকে সুকৌশলে তুলে দেওয়ার ও বেসরকারিকরণ করার চক্রান্ত করছে। এরাজ্যে মিথ্যা অভিযোগে যখন তখন এই কর্মীদের বা গ্রুপকে বেআইনিভাবে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। ভারতবর্ষের শ্রম আইন অনুযায়ী কোন মানুষকে কাজ করালে তার প্রাপ্য মজুরি তাকে দিতে হয়। মিড ডে মিল কর্মীদের অক্টোবর ও মে মাসে কাজ করিয়েও মজুরি না দেওয়া শ্রম আইনবিরোধী ও অমানবিক এক আইনযোগ্য অপরাধ। অথচ কেন্দ্র ও রাজ্য উভয় সরকার মিড ডে মিল কর্মীদের কাজ করিয়েও বেতন না দিয়ে বহু রক্তক্ষয়ী সংগ্রামের অর্জিত অধিকার ও আইন ভেঙে চলেছেন। ফলে এই কর্মীরা আজ সরকার এর কাছ থেকে সাহায্য, আইন এর কাছ থেকে কোন অধিকার এবং বিচার বিভাগের কাছ থেকে ন্যায় বিচার সমস্ত থেকে সে আজ বঞ্চিত।ফলে এই কর্মীদের কাছে আজ লড়াই ছাড়া আর কোন উপায় বা রাস্তা খোলা নেই।
এমতাবস্থায়, আগামী দিনে আন্দোলনকে আরও তীব্র করার লক্ষ্যে- হাওড়া গ্রামীণ জেলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের দ্বিতীয় সম্মেলন উলুবেড়িয়া নোনা হাই স্কুলে উৎসাহ উদ্দীপনার সঙ্গে সম্পন্ন হয়। এই সম্মেলন থেকে মলি কাইতিকে সভানেত্রী সাগরিকা বর্মনকে সম্পাদক ও প্রতিমা দলুইকে কোষাধ্যক্ষ করে একটি শক্তিশালী মিড ডে মিল কর্মীদের জেলা কমিটি গঠিত হয়।
সম্মেলন শেষে পৈশাচিক আরজিকর কাণ্ডের প্রতিবাদে গরুহাটা মোড় থেকে উলুবেড়িয়া এসডিও অফিস পর্যন্ত প্রতিবাদ মিছিল* সংগঠিত হয়। এই মিছিলে মিড ডে মিল কর্মী ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও মহিলা সাংস্কৃতিক সংঘের সংগঠক মিনতি সরকার ও পম্পা সরকার উপস্থিত ছিলেন। মিনতি সরকার আগামী ২৯শে আগস্ট কলকাতায় সাহিত্যিক- ক্রীড়াবিদের আহ্বানে মহিলাদের কর্মসূচিতে অংশগ্রহণ করার আবেদন জানান।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...