শনিবার সকালে হাওড়ার শ্যামপুর থানা এলাকার ভগবানপুর খালে ক্যালভাটের নীচে থেকে এক অঞ্জাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়, জানা গিয়েছে এদিন এলাকার বাসিন্দারা ভগবানপুর খালের কাছ দিয়ে যাওয়ার সময় ক্যালভাটের নীচে দেহটাকে দেখতে পায়, দেহটি খালের জলে ভাসছে। এরপর পুলিশে খবর দিলে শ্যামপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে।
