শনিবার বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের আমতা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো একাধিক অনুষ্ঠান।
শনিবার পশ্চিম বাইনান হিয়ারা নজরুল স্মৃতি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো এলাকার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ১৫০ জন মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ কর্মসূচি, হাতে হাত রেখে আর জি কর কান্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্লাকার্ড ঝুলিয়ে মানববন্ধন ,এছাড়াও অনুষ্ঠিত হয় রক্তদান শিবির, উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের পক্ষ হতে রক্ত সংগ্রহ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্যের সভাপতি অধ্যাপক সেখ ওয়ায়েজুল হক, তিনি তার বক্তব্যে বলেন আর জি কর কান্ডে তদন্ত সম্পর্কে এবং পরবর্তীতে রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাকে অশান্ত পরিস্থিতির তৈরী করার চেষ্টার কথা বলতে গিয়ে বলেন রাজ্যে অপ্রীতিকর পরিস্থিতির জন্য তিনি বিজেপি ও আর এস এস কে সম্পূর্ণ দায়ী করেন , তিনি বলেন আমরা সমস্ত বাংলার মানুষ বিচার চাই কিন্তু বিচারের নামে বাংলাতে অশান্তি করতে দেওয়া হবে না।
শনিবার এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এহেতাসামুল হক, চিকিৎসক ডাঃ সেখ ফিরোজ,সংগঠনের জেলা সভাপতি সেখ হানিফ, আমতা কেন্দ্রের সভাপতি সেখ রোহিত হোসেন,সেখ আইনুদ্দিন,বাইনান পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তাপস হাজরা, ক্লাবের সম্পাদক সেখ জামাল উদ্দিন সেখ মিরাজ প্রমুখ।







