রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ, মালদা




পুরাতন মালদা:-
    রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ পুরাতন মালদায়। শুক্রবার সকাল আনুমানিক দশটা নাগাদ পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের আটমাইলের কুমরাপচা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন সংশ্লিষ্ট এলাকার মানুষজনেরা। 





তাদের একটাই দাবি রাস্তা পাকা হয়। ঘটনা ক্রমে জানা গেছে বিগত বহু বছর ধরে সংশ্লিষ্ট এলাকার প্রায় ৭০০ মিটার রাস্তা রয়েছে বেহাল এবং সেই রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভে শামিল সংশ্লিষ্ট এলাকার মানুষজনেরা। বাসের ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা।  বিভিন্ন দপ্তরে জানানো সত্বেও হয়নি কোন সুরাহা।





 অবশেষে বাধ্য হয়ে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের কাতর আবেদন প্রশাসন যাতে দৃষ্টি আকর্ষণ করুক এবং রাস্তাটি সংস্কার যাতে করা হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...