মালদা:
মুর্শিদাবাদের জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসি কলেজের হোস্টেল থেকে মালদার এক ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি তুলে এবার মালদহের ইংলিশ বাজার থানার সামনে অবস্থান বিক্ষোভ করল আই এস এফ এর ছাত্র সংগঠন।
মঙ্গলবার ইংলিশ বাজার থানার সামনে রাস্তায় বসে গিয়ে বেশ বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান ছাত্র সংগঠনের কর্মীরা। এরপর দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলে ইংলিশ বাজার থানার আইসির হাতে একটি ডেপেটেশন তুলে দেওয়া হয়। উল্লেখ্য গত ১৩ তারিখ রাত্রে মালদার ইংলিশ বাজার থানার যদুপুর এলাকার বাসিন্দা তৌহিদ করিম নামে ফার্মাসি ওই ছাত্রের দেহ উদ্ধার হয়েছিল জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসি কলেজের হোস্টেল থেকে।
এরপর স্থানীয় রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। অবশেষে সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচারিত হওয়ার পরই লিখিত অভিযোগ নিয়েছিল পুলিশ।
বাইট -- সেখ সাবির, আই এস এফ ছাত্র সংগঠনের সহ-সম্পাদক