প্রয়াত হলেন বেলাড়ী রামকৃষ্ণ আশ্রমের প্রধান স্বামী সেবানন্দ মহারাজ।
শুক্রবার সকালে অসুস্থ অবস্থায় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং রাত্রিতে পরলোক গমন করেন।
শনিবার সকাল থেকে বেলাড়ী শ্রীরামকৃষ্ণ আশ্রমে চত্বরে স্বামী সেবানন্দ মহারাজ কে শেষ শ্রদ্ধা জানাতে বহু মানুষের সমাগম হয়।
বিকেলে আশ্রমের সামনে তার শেষকৃত্য সম্পন্ন হয়।



