আরজিকর মেডিক্যাল কলেজে যে মর্মান্তিক চাঞ্চল্যকর দুর্ঘটনা ঘটেছে তারজন্য তামাম ভারতবর্ষ কেঁপে গিয়েছে। এহেন অবস্থায় ১২ই আগস্ট ২০২৪, সোমবার সন্ধ্যা ৬ ঘটিকায় উলুবেড়িয়া গরুহাট মোড়ে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, বিচার ও দোষীদের কঠোরতর শাস্তির দাবীতে মোমবাতি জ্বালিয়ে পথ অবরোধে ও প্রতিবাদে উলুবেড়িয়ার রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিলেন মন্দিরা চক্রবর্তী, সভানেত্রী, উলুঃ পূর্ব কেন্দ্র মহিলা কংগ্রেস কমিটি।
আজকের এই পথ অবরোধে উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ রিভু সান্যাল, গোলাম রসুল মোড়ল, চেয়ারম্যান, উলুঃ পূর্ব বিধানসভা কিষাণ কংগ্রেস কমিটি; প্রলয় মণ্ডল, সভাপতি, উলুঃ দক্ষিণ বিধানসভা যুব কংগ্রেস কমিটি; সুকুমার দাস, সভাপতি, বহিরা অঞ্চল কংগ্রেস; রাজকুমার চন্দ্র, সাধারণ সম্পাদক, হাওড়া জেলা WBTA এবং প্রদেশ কংগ্রেস সদস্য বিশ্বজিৎ ময়ূর প্রমুখ।
আগামীতে আরও বড়ো করে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারী দিয়ে তখনকার মতো দিনের কার্যক্রম সমাপ্ত ঘোষণা হয়।



