জলজীবন মিশন প্রকল্পে প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেয়ার লক্ষ্যে চলছে জোর কদমে কাজ, বহু জায়গায় পোঁছে গেছে বাড়ি বাড়ি পানীয় জল।
পানীয় জলের লাইন থেকে কোথাও মোটর কোথাও পাইপ দিয়ে জল নিয়ে চলছে আইসক্রীমের কারখানা, কোথাও চলছে পোল্ট্রি ফার্ম, কোথাও সব্জি চাষ, আবার বাজারে চলছে দোকানদারী।
জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পক্ষ থেকে একাধিক বার সচেতন করার জন্য করা হয়েছে মাইকিং প্রচার,
বুধবার দুপুর থেকে উলুবেড়িয়া ১নং ব্লকের অমৃতশালী এলাকায় জনস্বাস্থ্য কারিগরি বিভাগের উলুবেড়িয়া শাখার এবং আই এস এ র সহযোগিতায় ১০ _১২টি অবৈধভাবে নেওয়া জলের লাইন কাটা হলো।
উল্লেখ্য অবৈধভাবে জল নিয়ে নেওয়ার জন্য দুরবর্তী এলাকায় সাধারণ মানুষ পানীয় জল পায়নি বলে অভিযোগ।
আই এস এ র জেলা ইঞ্জিনিয়ার সৌরভ বসুর উদ্যোগে এবং জনস্বাস্থ্য কারিগরি বিভাগের উলুবেড়িয়া শাখার জুনিয়র ইঞ্জিনিয়ার অচিন্ত কুমার হাজরার উপস্থিতিতে এই জলের লাইন কাটা হয়, আরো উপস্থিত ছিলেন ডি পি এম ইউ,ডি টি এল অচিন্ত কুমার হাজরা সহ একা আই এস এ র কর্মীবৃন্দ।







