লিখিত অভিযোগের ভিত্তিতে গ্ৰেফতার দুজন, মালদার ইংরেজবাজার,

মালদা: ক্লাবকে দেওয়া অনুদানের পাঁচ লক্ষ একত্রিশ হাজার টাকা আত্মসাৎকে ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মালদার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বালুয়াডাঙ্গা হরিশপুর এলাকা। আক্রান্ত হয়েছিল ১০ জন তৃণমূল কর্মী। এই ঘটনায় স্থানীয় শিবশক্তি ক্লাবের সম্পাদক বুবাই প্রামাণিক সহ বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল ইংলিশ বাজার থানায়। অভিযুক্তরা এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত দাবি করেছিল আক্রান্ত তৃণমূল কর্মীরা। লিখিত অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত তথা বিজেপি কর্মী, বুবাই প্রামাণিককে গ্রেফতার করল ইংলিশ বাজার থানার পুলিশ।
গতকাল রাত্রে অভিযান চালিয়ে ওই এলাকা থেকেই তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। যদিও আদালতে যাবার মুখে ধৃত বুবাই প্রামানিক নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করে সে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...