বৃষ্টিতে হাঁটু সমান জল,হাওড়া




জলা না রাস্তা। সেখানে গেলে মনে হবে এটা জলাও নয় রাস্তাও নয়। মনে হবে শহরের বুক দিয়ে  এঁকেবেঁকে চলা একটি খাল। দুদিনের বৃষ্টিতে হাওড়ার বামুনগাছিতে এখন এমনই অবস্থা । এক হাঁটু সমান জল দাঁড়িয়ে গিয়েছে সেখানে। 



হাওড়ার বামনগাছি মাদার ডেয়ারির সামনের রাস্তার এখন এমন চিত্র । হাওড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের এই জায়গায় এখন এক হাঁটুর উপরে জল জমে গিয়েছে । তার উপর দিয়ে চলছে যাতায়াত । সামনেই কেন্দ্রীয় বিদ্যালয়। উত্তর হাওড়ার কেন্দ্রের  অন্তর্গত এই জায়গা। বাসিন্দাদের অভিযোগ নিকাশি ব্যবস্থা ভাল নেই বলেই এই অবস্থা ।





 তবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ও নিচু জায়গা বলেই এই অবস্থা বলে সূত্রের খবর। বৃষ্টি এখনও হচ্ছে । তাই পরবর্তী কালে কি হবে এখানে তা নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন এলাকার মানুষ । 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...