ডিভিসির ছাড়া জলে নদীর জলস্তর ক্রমশ বাড়ছে ।
নদীমাতৃক আমতা - ২ ব্লক এলাকার নদীগুলিতে জলস্তর বাড়লে নদী পথে সাধারণ মানুষ অনেক অসুবিধার সম্মুখীন হন।
আজ এই পরিস্থিতিতে আগাম সতর্কতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমতা-২সহ পঞ্চায়েত সমিতির পদাধিকারী, 

ব্লক আধিকারিক ও বিভিন্ন অঞ্চলের প্রধান সহ সকলকে নিয়ে বিশেষ বৈঠক করলেন আমতার বিধায়ক সুকান্ত পাল সহ অন্যান্য।




