চুরির তদন্তে বড় সাফল্য বাগনান থানার

মোটরবাইক চুরির তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল হাওড়া গ্রামীণ জেলা পুলিশের বাগনান থানার পুলিশ প্রশাসন।প্রসঙ্গত,চলতি মাসের ৫ তারিখ এক ব্যক্তি বাগনান থানায় তাঁর বাইক চুরি যাওয়ার অভিযোগ দায়ের করেন। ঘটনার পরেই উলুবেড়িয়ার এসডিপিও নিরূপম ঘোষ ও বাগনান থানার আইসি অভিজিৎ দাসের নেতৃত্বে তদন্ত শুরু হয়। 



ওই দিনই গোপন সূত্র মারফত খবর পেয়ে বাগনান থানার তদন্তকারী অফিসার অভিজিৎ দাস সদলবলে অভিযান চালিয়ে সামসুল খান ও সেখ মসিবুল নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেন। ধৃত দুই ব্যক্তিই রাজাপুর থানার বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।বাগনান থানার আধিকারিকরা ধৃতদের জেরা করলে তারা বাইক চুরির অভিযোগ স্বীকার করে।পুলিশ সূত্রের খবর,"
 ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এখনও পর্যন্ত মোট ১০ টি চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া বাইকগুলির মধ্যে বাগনান থানা এলাকার ৬ টি, উলুবেড়িয়ার ১ টি, রাজাপুরের ১ টি, শ্যামপুরের ১ টি এবং ডোমজুড় থানা এলাকার ১ টি বাইক রয়েছে বলে জানা গিয়েছে।উলুবেড়িয়ার এসডিপিও নিরুপম ঘোষ এবং বাগনান থানার আইসি অভিজিত দাস জানান," উদ্ধার হওয়া বাইকগুলির প্রকৃত মালিকের খোঁজ করা হচ্ছে। তাঁদের পাওয়া গেলে বাইকগুলি তাঁদের হাতে তুলে দেওয়া হবে।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...