বৃক্ষরোপণ কর্মসূচিতে অভিনব উদ্যোগ ছাত্র-ছাত্রীদের।



 সাম্প্রতিক সময়ে হাওড়ার জগতবল্লভপুর এলাকায় গাছ কাটা কে কেন্দ্র করে মাঝেমধ্যেই উত্তেজনা ছড়ায়। এই উত্তেজনা সামাল দিতে মাঝেমধ্যে পুলিশকেও মাঝে নামতে হয়েছে।


 আর তাই জগৎবল্লভপুর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি একটি বিশেষ মাত্রা এনে দেয়। শুক্রবার বৃক্ষরোপনের পাশাপাশি গাছকে আলিঙ্গন করে এবং গাছ বাঁচানোর শপথ নিল পোলগুস্তিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রী। 


অভিনব এই কর্মসূচি গাছপ্রেমীদের মনে দাগ কেটে গিয়েছে বলে জানা গিয়েছে। এদের স্কুলের উদ্যোগে পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। 




উপস্থিত ছিলেন জগৎ বল্লভ পুর পঞ্চায়েত সমিতি এর সভাপতি রঞ্জন কুন্ডু , স্থানীয় পঞ্চায়েত প্রধান শেখ নিজাম প্রমুখ। এদিন গাছ কে জড়িয়ে ধরে ছাত্র ছাত্রীরা " গাছ কাটতে দেবে না"বলে শপথ নেয়। তারা। অনুষ্ঠানের তত্বাবধায়ক ছিলেন প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষ, সহ শিক্ষক সঞ্জু নস্কর।





AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...