একুশের সমাবেসে গাড়ি ও বাইক নিয়ে হাওড়া থেকে রওনা, কর্মীদের দেওয়া হল জলের প্যাকেট





নিজস্ব সংবাদদাতা, হাওড়া :
   
হাতে তাদের দলীয় পতাকা। মনে তাদের অসীম সাহস। বুক তাদের রক্তরাঙা। অমর একুশের শহীদ স্মরণে রাজপথে ছুটছে তখন ৫০০ বাইক।
 রবিবারের সকাল তখন একটু একটু পাকতে শুরু করেছে। হাওড়ার  কোনা  এক্সপ্রেসওয়ের দক্ষিণ নিবরায় তখন সাজো সাজো রব। তৃণমূল নেতা মহম্মদ হানিফ শেখের নেতৃত্বে তখন শতাধিক কর্মী প্রস্তুত যুদ্ধে সামিল হতে। সেখান থেকে প্রায় চারশো বাইক নিয়ে কর্মীরা রওনা দিল কোলকাতার ধর্মতলায় শহীদ মঞ্চের উদ্দেশ্যে । তৃণমূল নেতা মহম্মদ হানিফ শেখ বলেন এবার অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে। 

আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে চাই । বৃষ্টিকে উপেক্ষা করে আমরা এগিয়ে যাচ্ছি । কি বার্তা দিতে চান এই প্রশ্নের উত্তরে তিনি জানান আমরা কোনও বার্তা দিতে চাই না, আমরা শহীদ সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের যুব নেতা অভিষেক ব্যানার্জি কি বার্তা দেন সেটাই শুনতে যাচ্ছি । আর সেই বার্তা আমরা আগামী এক বছর পালন করবো বলে তিনি জানান । অপরদিকে প্যান্ডেল  বাঁধা আছে, ক্যাম্পও হয়েছে, ব্যানারও টাঙানো আছে। কিন্তু তাঁরা যান না শহীদ সমাবেশে। বরঞ্চ তাঁরা এই রোদ বৃষ্টির খেলায় যারা শহীদ সমাবেশে যাচ্ছেন  তাদের জলের প্যাকেট দিলেন। এক হাজার দু হাজার নয়। প্রায় তিরিশ হাজার জলের প্যাকেট দিলেন তাঁরা । হাওড়ার ডোমজুড়ের শলপ দু নম্বর অঞ্চল মুন্সীডাঙা গাজীপাড়ার তৃণমূল কংগ্রেসের কর্মীর এই উদ্যোগ নিলেন। মূলত তৃণমূল নেতা শেখ জাহাঙ্গীরের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হল। তিনি বলেন ডোমজুড় কেন্দ্রের বিধায়ক তথা হাওড়া জেলা সদর সভাপতি কল্যান ঘোষের অনুপ্রেরণায় এই কর্মসূচি পালিত হল  । শনিবার রাত্রি নটা থেকে এই পানীয় জলের প্যাকেট   রবিবার রাত্রি নটা পর্যন্ত এই জলের প্যাকেট দেওয়া হয়েছে  বলে তিনি জানান । অনুরূপভাবে   একুশের অমর শহীদ স্মলণে সামিল হতে রওনা দিল বাঁকড়া তিন নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস । বার্তা  ঐক্যের , বার্তা হিংসা ভূলে সাম্যের,  বার্তা মুষ্টিবদ্ধ হাত ধরে তৃণমূল স্তরে এগিয়ে যাওয়া উচ্চতার শৃঙ্গে।  রবিবারের সকাল । হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া তিন নম্বর অঞ্চলে তখন সাজো সাজো রব। তৃণমূল নেতা হাসানুর সর্দার, নাসিরুল সর্দার, নবী সর্দার ও সাহারুল লস্কর এর নেতৃত্বে বাঁকড়া তিন নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস  কর্মীরা এগিয়ে চলল ধর্মতলার উদ্দেশ্যে ।





 তৃণমূল নেতা হাসানুর সর্দার জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তারা  অমর শহীদের স্মরণ করতে যাচ্ছি । প্রায় দশের অধিক গাড়ি ও শতাধিক কর্মীবৃন্দের  সহযোগে হাওড় ময়দানে গিয়ে  জেলা  সভাপতি কল্যান ঘোষের সঙ্গে রওনা হব ধর্মতলার উদ্দেশ্যে  বলে তিনি জানান।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...