মহরম নিয়ে প্রশাসনিক বৈঠক উলুবেড়িয়ায়
নিজস্ব সংবাদদাতা,উলুবেড়িয়া:
মহরম নিয়ে প্রশাসনিক সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হল উলুবেড়িয়া-১নং ব্লকের মিটিং হলে।এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস,উলুবেড়িয়ার এস ডি পি ও নিরুপম ঘোষ,উলুবেড়িয়া-১নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক,উলুবেড়িয়া থানার আইসি সঞ্জয় কুমার দে,উলুবেড়িয়া-১নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক,
উ
লুবেড়িয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান,কাউন্সিলর হাসিবুর রহমান সহ একাধিক পঞ্চায়েতের প্রধান ও বিভিন্ন মহরম কমিটির কর্মকর্তা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অ
পরদিকে উলুবেড়িয়া ২নং ব্লকে মহরম নিয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ নির্মল মাজী, রাজাপুর থানার ওসি সহ অন্যান্য।