নিজস্ব সংবাদদাতা,উলুবেড়িয়া:
অঙ্কন প্রতিযোগিতা এবং
শতাধিক পুলিশ কর্মীকে নিয়ে বাইক র্যালির মধ্যে দিয়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করল হাওড়া গ্রামীণ জেলার রাজাপুর থানা।বাইকের পিছনে হেলমেট পড়ে বসে পথদুর্ঘটনার হাত থেকে রক্ষার জন্য সচেতনতার বার্তা দিলেন গড়চুমুক চক্রের সার্কেল ইন্সপেক্টর সৌরভ কর,রাজাপুর থানার ওসি কৌশিক পাঁজা সহ একাধিক পুলিশ আধিকারিক। পথ দুর্ঘটনার হাত থেকে মানুষকে আরও বেশি করে সচেতন করতে রাজাপুর থানা পুলিশের অভিনব উদ্যোগে বুধবার সকাল ১০টায় প্রায় শতাধিক পুলিশ কর্মীকে নিয়ে বাইক র্যালির মধ্যে দিয়ে পালন করল পথ নিরাপত্তা সপ্তাহ।
এদিনের এই বাইক র্যালিটি শুরু হয় রাজাপুর থানার সামনে থেকে। এরপর ওই থানা এলাকার প্রায় ৫কিমি পথ অতিক্রম করার থানাতেই এসে র্যালিটি শেষ হয়।র্যালিতে অংশগ্রহণ করেন গড়চুমুক চক্রের সার্কেল ইন্সপেক্টর সৌরভ কর,রাজাপুর থানার ওসি কৌশিক পাঁজা সহ একাধিক পুলিশ আধিকারিকগণ।
এদিন পথ নিরাপত্তা সপ্তাহের অংশ হিসাবে রাজাপুর থানার উদ্যগে এবং
বিবেকানন্দ স্টাডি সেন্টারের প্রধান শিক্ষক তরুণ কুমার ধাড়া-র সহযোগিতায় ৪০ জন প্রতিযোগী অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।তার মধ্যে ৫ জনকে বিশেষ সন্মান এবং বাকি অংশগ্রহণকারীদেরও সন্মান প্রদান করেন সিআই সৌরভ কর ও রাজাপুর থানার ওসি কৌশিক পাঁজা।




