চোপড়ায় রাজবংশী সমাজের মহিলাদের লোথাই পথাই পুজা ।



সুবল গোপ,উত্তর দিনাজপুর 

চোপড়ার ঢাডুয়া গছ নয়া বস্তিতে  পূর্ব পরম্পরা মেনে নিষ্ঠার সঙ্গে রথ যাত্রা উপলক্ষে পূজিত হল রাজবংশী সম্প্রদায়ের লথাই পথাই পূজা। উল্লেখ্য উত্তর বঙ্গের রাজবংশী সম্প্রদায়ের মানুষের বারো মাসে তের পার্বণের মধ্যে রথ যাত্রা উপলক্ষে জগন্নাথ দেব পূজিত হন লথাই পথাই লোক দেবতা হিসেবে। মহিলারাই এই পুজোর আয়োজক ।বহু পূর্বকাল থেকে রাজবংশী সমাজের মানুষ রথ যাত্রার দিন গ্রামের মহিলারা উপোস থেকে নিয়ম নিষ্ঠা মেনে জগন্নাথ ঠাকুরকে লথাই পথাই দেবতা হিসেবে পূজা করে আসছেন। 




এই পুজোর পূর্ব রীতি মেনে একটি মাটির বেদী তৈরি করে সেই বেদীতে ধানের চারা ( বিচন) কলা গাছ পাট ও কচু গাছ লাগানো হয়, সাথে থাকে একটি বিন্যার ঝাড়। নৈবেদ্য  ( প্রসাদ )হিসেবে থাকে খই মুড়ি আঠিয়া কলা  আম  কাঁঠাল সহ বিভিন্ন ফল কাঁচা  দুধ  মিষ্টান্ন পায়েস ইত্যাদি। দুই জন বালক কে  রাখাল সাজানো  হয়।



এদিনের পুজোর মাড়েয়ানী মল্লিকা সিংহ সহ হেমলতা সিংহ  লক্ষী সিংহ এবং চিলাই শ্বরী সিংহ রা  জানান, তাদের পূর্ব পুরুষরাও এই পুজো করে আসছিল। সেই পূর্ব পরম্পরা এবং পুরনো কৃষ্টি কে ধরে রাখতে তারাও বর্তমানে করে আসছেন এই পুজো  ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...