রথযাত্রা উপলক্ষে শ্যামপুরে জন জোয়ার






নিজস্ব প্রতিবেদক, শ্যামপুর 

রথযাত্রা উৎসব উপলক্ষে শ্যামপুরে জন জোয়ার,রবিবার রথযাত্রার দিন হাওড়ার শ্যামপুর ফুটবল মাঠে জনতার ঢল নামলো। জানা গিয়েছে শ্যামপুরের রাধানগর ইসকন মন্দিরের উদ্যোগে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। আলাদা আলাদা রথে চেপে এদিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা মরসালে মাসির বাড়ি আসেন। স্থানীয় বাসিন্দা দীপক সাউ জগন্নাথ,






  বলরাম সুভদ্রাদের দেখভালের দায়িত্ব নেন। স্থানীয় বাসিন্দারা দীপক বাবুকে জগন্নাথ বলরাম সুভদ্রার মেসো বলেই এদিন ডাকে। পুরো অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন হাওড়া জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল। সারা দিনভর মহানাম উচ্চারিত হওয়ার পর বিকালে জগন্নাথ বলরাম সুভদ্রার বিশাল রথযাত্রার সভা মরসালে এসে পৌঁছয়। হাজার হাজার মানুষ এই শোভাযাত্রায় অংশ নেয়। উল্লেখ্য ৪০ বছর আগে রাধানগর গ্রামের জমিদার সুবোধ চন্দ্র মন্ডল ইসকনকে তিন বিঘা পুকুর সমেত সাত বিঘা জমি দান করেছিলেন।




  পরবর্তী সময়ে মানুষের সহযোগিতায় তৈরি হয়েছে ইসকনের মন্দির গত ১০ বছর আগে সুবোধবাবুর ভাইপো হাওড়া জেলা পরিষদের প্রাক্তন করমাধ্যক্ষ শ্রীধর মন্ডলের উদ্যোগে শুরু হয়েছিল রথযাত্রার।


  এখন সেই রথযাত্রায় হাজার হাজার মানুষের ঢল। রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা, জেলা পরিষদের প্রধান কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল, জেলা পরিষদের সদস্যরা মন্দিরা মন্ডল, 




শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না, শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু পুরকাইত সহ একাধিক ব্যাক্তিবর্গ গন।





AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...