গুলি কান্ডের পর আবার শিরোনামে বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েত, এবার পঞ্চায়েত প্রতিনিধিদের উন্নয়নের কাজে বাধা দেবার বিস্ফোরক অভিযোগ
নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েতের সম্পর্কে চর্চা অব্যাহত । গুলি কান্ডের পর এবার পঞ্চায়েতের কাজে হস্তক্ষেপ করে বাঁকড়া এলাকায় উন্নয়নে এক শ্রেণীর মানুষ বাধা দিচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন বাঁকড়া তিন নম্বর ওয়ার্ডের একনিষ্ঠ তৃণমূল কর্মী হাসানুর সর্দার । মঙ্গলবার বিকেলে হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েত এলাকার সর্দার পাড়ার ২০৩ নম্বর পার্টে ২১ জুলাই সমাবেশে দলে দলে যোগদান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করলেন তিনি। এই পঞ্চায়েতের ১৪ জন প্রতিনিধিদের প্রভাবিত করার সরাসরি অভিযোগ করলেন তিনি।
তিনি বলেন এরা পঞ্চায়েতের এই ১৪ জন প্রতিনিধিদের বাধা দেওয়া এবং তাদের দ্বারা উন্নয়ন থমকে দেওয়ার অভিযোগ করলেন তিনি। তিনি বলেন এরা চোর। চুরি করা এদের কাজ। তাই আমরা এই অরজকতা মানবো না। এদের উৎখাত করবো। যারা বাঁকড়াবাসীদের কলঙ্ক করছে তাদের আমরা উৎখাত করবো। তিনি আরও বলেন পঞ্চায়েতে উন্নয়নের টাকা এসছে। কিন্তু এই শ্রেণীর মানুষ সেই উন্নয়নে বাধা দিচ্ছে । কিন্তু আমরা সকলকে সঙ্গে নিয়ে বাঁকড়ার উন্নয়ন করবো। তিনি আরও বলেন এই ১৪ জনকে পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজে বাধা দেওয়া হচ্ছিল । কিন্তু তিনি অর্থাৎ হাসানুর সর্দার তাঁদের সঙ্গে কথা বলে বাঁকড়া তিন নম্বর এলাকায় উন্নয়নের কাজে সামিল হয়েছেন। তিনি বলেন ২২ জনের বোর্ডে পাঁচজন সঞ্চালক । আর চোদ্দ জন ক্যান্ডিটেকদের কাজ করতে দেওয়া হচ্ছে না। ওরা চাইছে এই চোদ্দজনকে কাজ করতে না দিয়ে লুটেপুটে খেতে। কিন্তু বাঁকড়াবাসীর উন্নয়নের জন্য আমরা সেটা করতে দেব না। এর পাশাপাশি একুশে জুলাই সমাবেশে অমর শহীদ জওয়ানদের স্মরণ করে এই সমাবেশে যোগদান করার আহ্বান জানান তিনি ।
এ
ই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েতের উপপ্রধান স্বাতী জানা, রঞ্জন পাল , তৃণমূল যুব কর্মী সাহরুল লস্কর, প্রাক্তন খেলোয়াড় তথা পঞ্চায়েত সদস্য বাবুসোনা প্রমুখ ।



